জনতার ইশতেহার সম্পর্কে

“জনতার ইশতেহার” হলো বাংলাদেশ–এর প্রথম জনগণের সরাসরি অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর ইশতেহার প্রণয়ন প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকরা শুধু ভোটার নন, বরং জাতীয় নীতিনির্ধারণের সহ-লেখক।

এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা হচ্ছে একটি সত্যিকারের People-Powered, Data-Driven জাতীয় ইশতেহার তৈরি করার উদ্দেশ্যে। এখানে জনগণের প্রতিটি মতামত, প্রতিটি প্রস্তাব এবং প্রতিটি অগ্রাধিকারই ইশতেহার প্রণয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের মতামত, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর টুলের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক “জনতার ইশতেহার” প্রণয়নই এই উদ্যোগের লক্ষ্য।